
দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তাদের টানা ৭ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটি ভোগ করতে পারবেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। অর্থাৎ দুর্গাপূজায় মূল সরকারি ছুটি দুই দিন।
এর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে দুই দিনের ঐচ্ছিক ছুটি। ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে তারা এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে এরপরের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে একটানা ৭ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
Somoy News 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Somoy News 24 Offers To Know Latest National And Local Stories.