
রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২১ অক্টোবর) চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও ডিবি পুলিশের উপকমিশনার মো. জিয়াউদ্দিন।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ডিবি পুলিশ নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে বলে তিনি শুনেছেন। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও তিনি অবগত নন।
অভিযোগ রয়েছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি।
Somoy News 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Somoy News 24 Offers To Know Latest National And Local Stories.