
২০২২ সালে প্রথমবার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সামিয়া আফরিন-এর স্টেজ-ফোর কোলন ক্যানসার ধরা পড়ে।
সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা ও ইমিউনোথেরাপির মাধ্যমে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছিলেন।
কিন্তু ২০২৬ সালে নিয়মিত ফলোআপের অংশ হিসেবে জেনেটিক পরীক্ষা করাতে গিয়ে ৩ মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে।
এবার ওভারিয়ান ক্যানসার।
গত ২২ জুলাই সিঙ্গাপুরে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং বর্তমানে দেশে তাঁর কেমোথেরাপি চলছে।
চিকিৎসকেরা আগেই জানিয়ে দিয়েছিলেন, কেমোর তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ায় একসময় মাথার সব চুল পড়ে যাবে। একজন নারী হিসেবে, একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আয়নার সামনে দাঁড়িয়ে এই পরিবর্তনটা মেনে নেওয়া মানসিকভাবে কতটা কষ্টের, তা হয়তো আমরা বাইরে থেকে কল্পনাও করতে পারব
Somoy News 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Somoy News 24 Offers To Know Latest National And Local Stories.